Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। গ্রেপ্তারি অভিযানটি সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়।

পুলিশ ও সূত্রের খবর, নোবেল এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজের স্টুডিওতে আটকে রাখার অভিযোগে আসামি ছিলেন। এ সময় তিনি ভুক্তভোগীকে জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও তৈরিতে চাপ দেন।

ভুক্তভোগী ওই তরুণী গত বছরের ১৩ আগস্ট মামলা করেন। পিবিআই তদন্তের পর ২৬ সালের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের নামে ওয়ারেন্ট জারি করে। ডেমরা থানা পুলিশ আদালতের নির্দেশ অনুযায়ী নোবেলকে গ্রেপ্তার করেছে এবং বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাতকাহন ডেস্ক

You might also like