এ সম্পর্কিত
You might also like
ঢাকা, ২ জুন: জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে। নতুন দাম মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে।
এদিকে, যানবাহনে ব্যবহৃত এলপিজিভিত্তিক অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমে ৮৬ টাকা ৯৩ পয়সা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে দেশের এলপিজির দাম সমন্বয় করে থাকে বিইআরসি।
নতুন মূল্য কার্যকরের ফলে ভোক্তারা প্রতি ১২ কেজি সিলিন্ডারে ৫৫ টাকা কম দামে এলপিজি কিনতে পারবেন।
Recover your password.
A password will be e-mailed to you.