Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

এবারের নববর্ষের স্লোগান হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

রবিবার (৫ এপ্রিল) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, চলতি বছরের পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষ উদযাপনের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে।
মন্ত্রী এই তথ্য নিজ দপ্তরে সচিবালয়ে সাংবাদিকদের জানান।

তিনি আরও বলেন, শোভাযাত্রার নামকে কেন্দ্র করে আনন্দ বা মঙ্গল নিয়ে কোনো বিতর্কের প্রয়োজন নেই। সরকার বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্য প্রতিষ্ঠার জন্য এবারের শোভাযাত্রার নাম স্থির করেছে। প্রতিবছর থেকে এ নামই থাকবে।
মন্ত্রী নিশ্চিত করেছেন, শোভাযাত্রার নাম পরিবর্তনের ফলে ইউনেস্কোর স্বীকৃতিতে কোনো প্রভাব পড়বে না।

সাতকাহন ডেস্ক