Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার সকাল ১০টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার, বরাদ্দ ও বাস্তবায়ন কৌশল নিয়েও পর্যালোচনা করা হবে।

দুপুর ১টা পর্যন্ত সভা চলার কথা রয়েছে। সভা শেষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।