সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা তমা মির্জা। সেখানে তিনি বর্তমান সময়ের অভিনেত্রীদের সৌন্দর্যচর্চা ও বিভিন্ন অ্যাস্থেটিক পদ্ধতি নিয়ে নিজের মত প্রকাশ করেন।
তমা মির্জা বলেন, ‘এখন যাদের সিনেমা রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে। একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা।
চেহারার পরিবর্তন ও সৌন্দর্য ধরে রাখার বিভিন্ন পদ্ধতি নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন এই অভিনেত্রী।
তিনি বলেন, ‘আমি এটা অ্যাপ্রিশিয়েট করি।
তিনি আরো বলেন, ‘তবে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের চেহারা যে পরিবর্তন হয়, ওইটা আলাদা। এর বাইরে মৌলিক কিছু জিনিস বোঝাই যায় যে চেঞ্জ হয়েছে। আমার খুব খারাপ লাগে অস্বীকার বিষয়টা।
অনুষ্ঠানে তমা মির্জা আরো জানান, শুধু নারীরাই নন, বর্তমানে পুরুষরাও বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক ট্রিটমেন্ট নিচ্ছেন।