Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ঈদে প্রিন্স সিনেমার মুক্তি নিয়ে শঙ্কা! এখনও চলছে শুটিং

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শাকিব খান অভিনীত এই সিনেমার টিজার প্রকাশ পেলেও এখনও ট্রেলার ও গান প্রকাশ হয়নি, ফলে প্রমোশনে পিছিয়ে রয়েছে।

যদিও সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে, তবুও শুটিং এখনও চলমান— যা নিয়ে ভক্ত ও বিশেষজ্ঞদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, তাড়াহুড়ো করে কাজ শেষ করলে মানের ঘাটতি হতে পারে।

নবাগত নির্মাতা আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করছেন তাসনিয়া ফারিণজ্যোতির্ময়ী কুণ্ডু। নির্মাতারা দাবি করছেন, ঈদের আগেই কাজ শেষ করে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

You might also like