দেশে শনিবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় রবিবার শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে সোমবার (২০ এপ্রিল) থেকে ১৪৪৭ হিজরির জিলকদ মাস শুরু হবে।
ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদের পর জিলহজ মাস আসে এবং এর ১০ তারিখে পালিত হয় পবিত্র ঈদুল আজহা। হিসাব অনুযায়ী, জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ২৮ মে এবং ৩০ দিনে শেষ হলে ২৯ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই জিলহজ মাসের শুরু ও ঈদের সঠিক তারিখ নির্ধারিত হবে, যা জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা করবে।