এ সম্পর্কিত
You might also like
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর কাজ জোরেশোরেই শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন Argentina। কোচ Lionel Scaloni ও তার কোচিং স্টাফ প্রাথমিক ৫৫ সদস্যের তালিকা কমিয়ে ৩৫ জনে এনেছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম Marca।
চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে ধাপে ধাপে এই ছাঁটাই প্রক্রিয়া চালানো হচ্ছে। আর্জেন্টাইন সাংবাদিক Gastón Edul–এর বরাতে মার্কা জানিয়েছে, ইউরোপের বিভিন্ন ক্লাবকে ইতিমধ্যে নির্বাচিত খেলোয়াড়দের বিষয়ে জানানো হয়েছে। তবে সবাইকে আর্জেন্টিনার ক্যাম্পে ডাকা হবে না।
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় আগামী ৩০ মে। তার আগেই স্কালোনি নিজের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন বলে ধারণা করা হচ্ছে।
দলের নেতৃত্বে থাকবেন Lionel Messi। তবে স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য এখনো লড়াই চলছে বেশ কয়েকজন তরুণ ও পরীক্ষাধীন ফুটবলারের মধ্যে।
এরই মধ্যে কয়েকজন পরিচিত মুখ প্রাথমিক তালিকা থেকেই বাদ পড়েছেন। চোট ও ফর্মের কারণে বাইরে আছেন Paulo Dybala, Alejandro Gómez, Juan Foyth এবং Ángel Correa। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন Franco Armani ও Ángel Di María।
বিশ্বকাপের ‘জে’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। ১৬ জুন Algeria–এর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপা রক্ষা অভিযান। পরে তাদের প্রতিপক্ষ Austria ও Jordan।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে Honduras ও Iceland–এর মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
Recover your password.
A password will be e-mailed to you.