Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

আরাকান আর্মি বাংলাদেশের ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে

শনিবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদীর মোহনায় মাছ শিকারের পর ফেরার পথে আরাকান আর্মি (এএ) সদস্যরা তিনটি নৌযানসহ ১৩ জেলেকে আটক করেছে। তারা সকলেই সাবরাং ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য ও ইউএনও জানিয়েছেন, জেলেদের ফিরিয়ে আনার জন্য সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

স্থানীয়দের মতে, গত দুই বছরে অন্তত ৫ শতাধিক জেলে আটক হয়েছিল, এর মধ্যে প্রায় ৩০০ জনকে ফিরিয়ে আনা হয়েছে, তবে এখনও দেড় শতাধিক জেলে আরাকান আর্মির হেফাজতে রয়েছে।