জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সিদ্ধান্ত দেন।
রংপুরের এ ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয় এবং মামলায় হাসনাত আব্দুল্লাহসহ ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে মামলায় ৬ জন আসামি গ্রেপ্তার আছেন।