দুদকের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীর জামিন পেয়েছেন। বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এতে করে তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন হওয়ায় কারামুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
দুদকের মামলায় তার বিরুদ্ধে প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
সাতকাহন ডেস্ক