আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন।
এ সময় বাহিনীর চৌকস দল প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করে।