Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

আনসার ও ভিডিপির মহাপরিচালক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৪ মার্চ ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির দেশপ্রেম ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং দেশের শান্তি-নিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন।

সাক্ষাতে বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত হন এবং এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশ্বাস দেন। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

সাতকাহন ডেস্ক

You might also like