ছবি: সংগৃহীত
হোলি হচ্ছে রঙের উৎসব ৷ ঋতুর উৎসব ৷ বসন্তোৎসব ৷ বসন্তের দখিন সমীরণে দোলায় প্রিয়জনকে মনের রঙে রাঙিয়ে দেওয়া। প্রাচীনকালে থেকে ভক্তির চেয়ে কৃষিজীবনের সঙ্গেই হোলি উৎসব ছিল অন্যতম। চৈতালী ফসল ঘরে তোলার পর নতুন বছর বরণের আয়োজন। নতুন ফসল চাষের আগাম উৎসব হচ্ছে হোলি।
আবার হোলি হচ্ছে,দোল পূর্ণিমা বা সনাতনী বাঙালীর বসন্ত উৎসব। প্রতি বছর বাংলাদেশের সনাতনী ধর্মালম্বী বাঙালীরা এই দিনটিতে রঙ খেলায় আনন্দ উৎসবে মেতে ওঠে।
এই উৎসবটি যেন জানিয়ে দেয় শীত বিদায় নিয়েছে, এসেছে বসন্তের ছোঁয়া। এই দিনটিতে সনাতনী বাঙালিরা একে অপরকে রঙে রাঙিয়ে দেয়। এই দিনে বাতাসে যেন একটাই সুর বয়ে চলে “রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে”। এই বসন্ত উৎসবকে স্বাগত জানাতে প্রকৃতি যেন এক বর্ণিল সাজে সেজে ওঠে।
হোলি উৎসবে বাংলাদেশে আবিরে রঙ খেলায় মেতে ওঠে সনাতন ধর্মাবলম্বী শিশু-কিশোর। তরুণ-তরুণী কেউই বাদ যায়না। এমনকি প্রবীণেরা মেতে ওঠেন।
সাতকাহন ডেস্ক