Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

আজ আন্তর্জাতিক নারী দিবস

আন্তর্জাতিক নারী দিবস আজ (৮ মার্চ)। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যে বাংলাদেশসহ বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো আলোচনা সভা, র‍্যালি ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ‘অদম্য নারী পুরস্কার’ দেবে এবং গণতন্ত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া বিভিন্ন সংগঠন ও ব্যাংক দিবসটি উপলক্ষে কর্মসূচি নিয়েছে। জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিও র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান নারী অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে পৃথক বাণী দিয়েছেন।

সাতকাহন ডেস্ক