Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

অর্থনীতিবিদ আর এম দেবনাথ মারা গেছেন

বিশিষ্ট অর্থনীতিবিদ, কলামিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রমণী মোহন দেবনাথ (আর এম দেবনাথ) মারা গেছেন। তিনি মঙ্গলবার রাতে পরলোকগমন করেন।

ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ে গবেষণার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন এবং বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখতেন। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘অর্থনীতির কড়চা’, ‘বাঙালির ব্যাংক ব্যবসা’ ও ‘সিন্ধু থেকে হিন্দু’

তিনি জাতীয় প্রেসক্লাবের সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া শোক প্রকাশ করেছেন।

সাতকাহন ডেস্ক