Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

পাসপোর্টে ফিরছে ‘একসেপ্ট ইসরায়েল’ : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, পাসপোর্টে কিছু পরিবর্তন আনা হচ্ছে এবং সেখানে ‘ইসরায়েল ব্যতীত’ শর্তটি পুনরায় যুক্ত করা হবে। তিনি আরও জানান, ভিসা পাতার ডিজাইন ও ব্যক্তিকেন্দ্রিক কিছু প্রক্রিয়াতেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত পুনর্বহাল করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন ই-পাসপোর্টে এই শর্ত যুক্ত করা হবে। তবে পুরোনো পাসপোর্টধারীদের ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট ইস্যু করা হবে।

এর আগে বিভিন্ন সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শর্তটি বাদ দেওয়া ও পুনরায় যুক্ত করা নিয়ে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছিল।

You might also like