Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

পুলিশ তাদের বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় ঃ স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের পোশাক মনে হয় আবার পরিবর্তন হচ্ছে এই কারনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশের বর্তমান পোশাক পছন্দ নয় ।

শনিবার (২৮ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান পুলিশ ইউনিফর্ম নিয়ে সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে। তিনি বলেন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে জানা গেছে যে, বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়।

সরকার ঐতিহ্যসম্মত ও গ্রহণযোগ্য নতুন ইউনিফর্ম প্রবর্তনের বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করছে এবং শিগগিরই সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে আধুনিক, দক্ষ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করার লক্ষ্যে জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ মানোন্নয়ন এবং কাঠামোগত সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়েও কাজ চলছে।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে শিক্ষানবিসরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বিভিন্ন শ্রেণিতে পুরস্কারও বিতরণ করা হয়।

সাতকাহন ডেস্ক

You might also like