Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে জ্বালানি তেল পাচার রোধে কঠোর ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের তেলের ট্যাংক পরিমাপের পরই বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে বন্দরের চেকপোস্টে বিশেষ তল্লাশি ও তেল পরিমাপ চালানো হচ্ছে। ট্রাকগুলো যখন খালি হয়ে ফেরত যাবে, তখনও পুনঃপরীক্ষা করা হবে। বিজিবি আশা করছে, এই উদ্যোগ বাংলাদেশ থেকে অবৈধ তেল পাচার রোধে সহায়ক হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম ঠেকাতে তদারকি অব্যাহত থাকবে।

সাতকাহন ডেস্ক

You might also like