Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

রূপপুরে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, অনুষ্ঠানে থাকছেন আইএইএ প্রধান

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ বিকেল ৩টায় জ্বালানি লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রকল্প এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি উপস্থিত থাকবেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিওবার্তা দেবেন।

২০১৭ সালে শুরু হওয়া এই প্রকল্পের প্রথম ইউনিট ইতোমধ্যে কমিশনিং লাইসেন্স পেয়েছে। সবকিছু সফল হলে প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করছে কর্তৃপক্ষ।

সাতকাহন ডেস্ক

You might also like