Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

পল কাপুর বিএনপির নেতাদের সাথে বৈঠক করলেন

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপির একটি প্রতিনিধিদল পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান নেতৃত্বে পাঁচ সদস্যের দল বৈঠকে অংশ নেন।

বৈঠকে দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক যোগাযোগ, বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং সমসাময়িক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। চুক্তি বা সরকারি নীতিমালা সংক্রান্ত বিষয় নয়, বরং ভবিষ্যৎ সরকারের নীতিমালা ও সম্পর্ক বৃদ্ধির পথ নিয়ে আলোচনা করা হয়েছে।

You might also like