প্রধানমন্ত্রী Tarique Rahman বলেছেন, দল–মত নির্বিশেষে তিনি দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন এবং প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। তিনি বলেন, এভাবেই স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি এবং এতে সবার সহযোগিতা প্রয়োজন।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে ১৯৭১ সাল থেকে বিভিন্ন আন্দোলন–সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
তিনি বলেন, Khaleda Zia জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং স্বৈরাচারের সঙ্গে আপস করেননি। একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট Ziaur Rahman–এর প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
সাতকাহন ডেস্ক