বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গুরুতর অসুস্থ হয়ে তিনি সিসিইউতে নেওয়া হন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
দলীয় সূত্রে বলা হয়েছে, তার শারীরিক অবস্থার উন্নতির জন্য পরিবার ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। খবর ছড়িয়ে পড়ার পর দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।