Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

৮২ লাখ হিট আধ ঘণ্টায় ঈদের শেষ দিন আগাম টিকিটের আশায়

ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (৯ মার্চ) ট্রেনের ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি হচ্ছে। আজ পাওয়া যাচ্ছে আগামী ১৯ মার্চের ট্রেনের টিকিট।

রেলের তথ্য অনুযায়ী, ১৯ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে মোট আসন রয়েছে ৩০,৩৪৩টি। এর মধ্যে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৯টি ট্রেনের ১২,৫০০টি টিকিট বিক্রি হয়ে গেছে। মোট আসন সংখ্যা ছিল ১৩,৭৭৪টি।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, রোববারের তুলনায় আজকের টিকিটের চাহিদা কম। আজই অগ্রিম টিকিট বিক্রি শেষ হবে এবং আগামী ২০ মার্চের টিকিট বিক্রির বিষয়টি চাঁদ দেখার পর নির্ধারণ করা হবে।

সাতকাহন ডেস্ক
You might also like