ইরানে সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের স্মরণে আয়োজিত শোক র্যালিতে শিক্ষার্থীরা সরকারবিরোধী স্লোগান দিয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) তেহরানে আন্দোলনকারী ও সরকার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানের ঘটনা ঘটে।
বার্তাসংস্থা এএফপি প্রকাশিত ভিডিওতে রাজধানীর একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে হাতাহাতির দৃশ্য দেখা গেছে। বিদেশভিত্তিক ফারসি চ্যানেল ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর ফুটেজেও শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে বিক্ষোভের চিত্র উঠে এসেছে।
গত ৮ ও ৯ জানুয়ারি সরকারবিরোধী আন্দোলন তুঙ্গে ওঠে। এতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সাতকাহন ডেস্ক