Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

র‍্যাবের নাম বদল হতে পারে, আসছে নতুন আইন: উপদেষ্টা জাহেদ উর রহমান

র‍্যাবকে আগের কাঠামোয় না রেখে নতুন আইন ও সংস্কারের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বাহিনীটির নামও পরিবর্তন হতে পারে।

মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান জানান, এতদিন র‍্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি অপশনের অধীনে পরিচালিত হয়েছে। নতুন আইনের মাধ্যমে বাহিনীটির কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম আরও সুস্পষ্টভাবে নির্ধারণ করা হবে।

তিনি বলেন, “এক অর্থে র‍্যাব আগের মতো থাকছে না। এমনকি এর নামও পরিবর্তন হতে পারে।”

এ সম্পর্কিত

র‍্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অতীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও একটি রাষ্ট্রে বিশেষায়িত এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। তার মতে, উন্নত প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জামের কারণে র‍্যাব সন্ত্রাস ও জটিল অপরাধ দমনে কার্যকর ভূমিকা রেখেছে, যেখানে প্রচলিত পুলিশ বাহিনী অনেক সময় সীমাবদ্ধতায় পড়েছে।

অতীতের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন। তার দাবি, আইন প্রয়োগের ধরন সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে এবং র‍্যাবকে বিতর্কিতভাবে ব্যবহারের দায় তৎকালীন সরকারের।

তিনি আরও বলেন, নতুন আইন কার্যকর হলে বাহিনীটি র‍্যাব নামে থাকুক বা অন্য কোনো নামে পরিচালিত হোক, অতীতের অনিয়ম ও ঝুঁকি কমে আসবে বলে সরকার আশা করছে।

You might also like