দুই মাস ধরে চলা সংঘাত বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাবে সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের মতে, প্রস্তাবে মূল সমস্যাগুলো এড়িয়ে যাওয়া হয়েছে, ফলে যুদ্ধবিরতির সম্ভাবনা কমে গেছে।
ইরান জানিয়েছে, যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে না। তবে যুক্তরাষ্ট্র শুরুতেই এ বিষয়ে সমাধান চায় এবং তাদের অবস্থানে অনড় রয়েছে।
ইরান যুদ্ধবিরতির শর্ত হিসেবে অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলেছে, কিন্তু এ ধাপে ধাপে সমাধানের প্রস্তাব ওয়াশিংটন গ্রহণ করেনি।
এদিকে, এই অচলাবস্থার প্রভাব বিশ্ববাজারেও পড়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় তেলের দাম বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।