You might also like
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার শেষ হচ্ছে—এ তথ্য ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে বিষয়টি প্রকাশিত হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ (কেএএন) জানিয়েছে, তেহরানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়সীমা দ্রুত শেষ হতে যাচ্ছে—এমন বার্তা তেল আবিবকে পাঠিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প দীর্ঘসূত্রতা না করে ইরানের সঙ্গে দ্রুত একটি নির্দিষ্ট সমঝোতায় পৌঁছাতে আগ্রহী বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ইসরায়েলি সূত্রগুলো মনে করছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় বড় ধরনের অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম। তারা মার্কিন পদক্ষেপগুলোকে কিছুটা বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেছেন।
অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট আগে জানিয়েছিলেন, ইরানের কাছ থেকে প্রস্তাব পাওয়ার জন্য ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি। তিনি বলেন, ইরানকে তাদের অবস্থান স্পষ্ট করার সুযোগ দিতেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
Recover your password.
A password will be e-mailed to you.