ইরান বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে। এতে লাখো ইসরায়েলি নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্রে যান। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে ইরানের একটি ড্রোনের আঘাতে কুয়েতের কাছে একটি ট্যাংকার জাহাজে আগুন লাগে এবং পরে সেটি ডুবে যায়। এতে জাহাজের তেল সাগরে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যদিও সব ক্রু নিরাপদ আছেন।