Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে সকালে প্রেস ক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

You might also like