Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

পল কাপুর ঢাকায় আসছেন

ছবি: সংগৃহীত

নির্বাচনের আগেই সম্পর্ক উন্নয়নের বার্তা নিয়ে ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

৩ মার্চ রাতেই ঢাকায় পৌঁছবেন তিনি। সফরের প্রথম দিনে দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়া কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

৪ মার্চ সকালে বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক শুরু করবেন। এদিন তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক করবেন। এরপর সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় হবে।

৫ মার্চ দুপুরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর-এর সঙ্গে বৈঠক করবেন। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার পর রাতেই ঢাকা ছাড়বেন।

সাতকাহন ডেস্ক

You might also like