Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে পল কাপুর

বাংলাদেশ সফরের প্রথম দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া বাণিজ্যমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক, ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তার। সফরের শেষ দিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন।

অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর। কৌশলগত সম্পর্ক জোরদার, বাণিজ্য, প্রতিরক্ষা ও ভিসা ইস্যুসহ দ্বিপক্ষীয় ও ভূরাজনৈতিক বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

সাতকাহন ডেস্ক
You might also like