দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত হয়।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দল এতে অংশ নেয়। দলটির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকটি আন্তরিক পরিবেশে হয়েছে।
বাংলাদেশ সফরে পল কাপুর পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া তিনি এনসিপি ও বিএনপির নেতাদের সঙ্গেও বৈঠক করবেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।