Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাব মোকাবিলায় ইরান সাময়িকভাবে স্টিল স্ল্যাব ও শিট রপ্তানি নিষিদ্ধ করেছে। আগামী ৩০ মে পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির ট্রেড প্রমোশন অর্গানাইজেশন।

কর্তৃপক্ষ বলছে, চলমান পরিস্থিতিতে দেশের স্টিল শিল্পে চাপ তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জরুরি ভিত্তিতে কাঁচামাল আমদানির পরিকল্পনাও করছে ইরান।

এদিকে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে বৈশ্বিক তৎপরতাও বাড়ছে। যুক্তরাজ্য এ বিষয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছে। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায় গিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন এবং যুক্তরাষ্ট্রের ভূমিকাকে সমালোচনা করেছেন।

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু এবং এ বিষয়ে আঞ্চলিক সহযোগিতা জরুরি।

সাতকাহন ডেস্ক

You might also like