বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান। তিনি অভিযোগ করেছেন, হামের টিকাকরণ রাষ্ট্রীয় ব্যবস্থার বদলে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে ড. ইউনূস ও উপদেষ্টারা জড়িত।
আইনজীবীর ফেসবুক পোস্টে বলা হয়েছে, এই অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে, যাতে তদন্ত প্রক্রিয়া বাধাহীনভাবে চালানো যায়।
সাতকাহন ডেস্ক