Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বাংলাদেশের ঘোষিত দলে আছেন—

  • নিগার সুলতানা জ্যোতি
  • নাহিদা আক্তার
  • দিলারা আক্তার
  • সোবহানা মোস্তারি
  • ফাহিমা খাতুন
  • শারমিন আক্তার সুপ্তা
  • রিতু মনি
  • স্বর্ণা আক্তার
  • রাবেয়া খান
  • মারুফা আক্তার
  • ফরিহা ইসলাম তৃষ্ণা
  • সুলতানা খাতুন
  • সানজিদা আক্তার মেঘলা
  • জুয়াইরিয়া ফেরদৌস
  • তাজ নেহার

অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই দল নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে স্পিন ও অলরাউন্ডার নির্ভর স্কোয়াডে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে।

এখন বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সাতকাহন ডেস্ক

You might also like