Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে সম্মত পাকিস্তান : শেহবাজ শরিফ

সব ধরনের জল্পনা-কল্পনার ইতি টেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সোমবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতীয় দলকে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ম্যাচ খেলতে নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ জানান, বহুপক্ষীয় আলোচনার ইতিবাচক অগ্রগতি এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর অনুরোধের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ক্রিকেটের চেতনা অক্ষুণ্ণ রাখা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বৈশ্বিক এই খেলাটির ধারাবাহিকতা বজায় রাখতেই পাকিস্তান দল ভারতের বিপক্ষে খেলবে।

এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফরে যেতে অস্বীকৃতি জানালে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তানও ভারতের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের ঘোষণা দেয়, ফলে টুর্নামেন্টকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।

এই পরিস্থিতি নিরসনে রোববার আইসিসি ও বিসিবি প্রধানরা লাহোরে পিসিবি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠকের পরদিনই পাকিস্তান নিজেদের আগের অবস্থান থেকে সরে এসে ভারতের বিপক্ষে খেলার সিদ্ধান্তের কথা জানায়।

You might also like