বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত (ডিউটি-ফ্রি) গাড়ি গ্রহণ করবেন না এবং সরকারি বরাদ্দে কোনো প্লটও নেবেন না—এমন সিদ্ধান্ত নিয়েছে দলটির সংসদীয় দল।
মঙ্গলবার অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল পৌনে ১১টায় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর বেলা ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন দলটির সংসদ সদস্যরা।