মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর হুঁশিয়ারির জবাবে পাল্টা কড়া হুমকি দিয়েছে ইরান।
আল জাজিরা-র প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ-এর এক শীর্ষ উপদেষ্টা এ মন্তব্য করেন।
গালিবাফের উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মাহদি মোহাম্মাদি বলেন, ট্রাম্পের হাতে এখনো প্রায় ২০ ঘণ্টা সময় রয়েছে। এরপর তার মিত্ররা ‘প্রস্তর যুগে ফিরে যাবে’ বলে হুঁশিয়ারি দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমরা পিছু হটব না।” পাশাপাশি দাবি করেন, ইরান এই যুদ্ধে ইতোমধ্যেই জয়ী হয়েছে এবং তারা এমন কোনো সমাধানই গ্রহণ করবে, যা তাদের অর্জনকে সুসংহত করবে ও অঞ্চলে নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তুলবে।
উল্লেখ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার রাত ৮টা (গ্রিনিচ সময় অনুযায়ী বুধবার রাত ১২টা) পর্যন্ত এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রণালি না খুললে সামরিক অভিযান আরও জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি এই হুমকি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে এবং পরিস্থিতি যেকোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে।
সাতকাহন ডেস্ক