পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন হয়।
চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ ঈদুল ফিতর হতে পারে। আগে ১৯–২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্তে ১৮ মার্চ যুক্ত হওয়ায় মোট ছুটি হবে সাত দিন।