ডিএমপি জানিয়েছে, ঈদ উপলক্ষে রাজধানীর যাত্রী ও বাসাবাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। যারা চান, তারা থানায় স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখতে পারবেন। ছিনতাই, মাদক ও কিশোর গ্যাং দমনেও বিশেষ অভিযান চলছে। নগরবাসীকে বাড়ি ছাড়ার আগে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
মো. সরওয়ার বলেন, যাদের আত্মীয়-স্বজন নেই তারা প্রয়োজনে তাদের স্বর্ণালংকার বা মূল্যবান জিনিসপত্র থানায় নিরাপদে রাখতে পারবেন।প্রয়োজন হলে পুলিশের সহায়তা নিতে কোনো দ্বিধা করার প্রয়োজন নেই। তিনি আরো বলেন, ঈদে বাড়ি ছাড়ার আগে বাসাবাড়ির দরজা-জানালা ভালোভাবে বন্ধ করা, সিসি ক্যামেরা সচল রাখা এবং আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।
সাতকাহন ডেস্ক