Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ইরান মার্কিন ঘাঁটি কাতারেও হামলা চালিয়েছে

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের দিকে। পাশাপাশি কাতার ও বাহরাইনেও ইরান মিসাইল ছুড়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আল জাজিরার খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সকালে ইরানে যৌথভাবে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যৌথ এই হামলার বিষয়টি স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলা আকাশ ও সমুদ্রপথে পরিচালিত হচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর কার্যালয়ের সামনে একটি বিস্ফোরণ ঘটেছে। হামলা প্রেসিডেন্টের কার্যালয়ের সামনেও হয়েছে। তবে খবরে বলা হয়েছে, তারা নিরাপদ স্থানে রয়েছেন।

রয়টার্স জানিয়েছে, ইরানের কর্মকর্তাদের বরাতে, সর্বোচ্চ নেতা খামেনি তেহরান ত্যাগ করে ‘নিরাপদ স্থানে’ অবস্থান করছেন। এছাড়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অক্ষত রয়েছেন।

You might also like