যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। এ তথ্য জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি, খবর দিয়েছে এএফপি।
রেড ক্রিসেন্টের দাবি, শনিবার থেকে ১৫৩টি শহরে এক হাজারের বেশি হামলা হয়েছে। তবে হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে এএফপি।
এদিকে রাজধানী তেহরান ছাড়াও কারাজ ও ইসফাহানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সাতকাহন ডেস্ক