Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

সরকার বলছে নলখাগড়ার আগুন জনগণ জানায় বিস্ফোরণ ঃ ইরান

ইরানের রাজধানী তেহরান–এর কাছে পারান্দ এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বড় বিস্ফোরণের খবর ছড়ালেও ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এটি নলখাগড়ার বনে লাগা আগুন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম IRIB পারান্দ ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানায়, পারান্দ নদীর তীরবর্তী ঝোপঝাড় ও নলখাগড়ায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম Axios–এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী, শতাধিক যুদ্ধবিমান ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

You might also like