যুক্তরাষ্ট্র ইরানের ওপর বৃহত্তম বোমাবর্ষণের প্রস্তুতি নিচ্ছে— এমন তথ্য দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেন, এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও কারখানাগুলোকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করা হবে। হামলার মূল লক্ষ্য, ইরানের বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করা।
এদিকে ইরানও একাধিক হামলায় সফলতা পেয়েছে। তারা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক রাডার ধ্বংসের দাবি করেছে, যা উপসাগরীয় অঞ্চলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ছিল। রাডারটির মূল্য প্রায় ৩০০ মিলিয়ন ডলার।
সাতকাহন ডেস্ক