Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

আমরা হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অপেক্ষায় আছি : আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনী এবং বিমানবাহী রণতরী ‘গেরাল্ড ফোর্ট’ মোকাবিলার জন্য প্রস্তুত আছে। মেজর জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে এক লিটার তেলও পশ্চিমা বিশ্বের দিকে যাবে না।

হরমুজ প্রণালি হলো আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্য রুট, যা বিশ্বজুড়ে তেল ও তরল গ্যাসবাহী জাহাজের ২০ শতাংশ চলাচলের জন্য ব্যবহৃত হয়। এটি মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালি বন্ধ করে, তবে তাতে ইরানে ২০ গুণ বেশি হামলা হবে। একই সঙ্গে, যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে প্রয়োজন হলে ট্যাঙ্কার জাহাজগুলিকে নৌবাহিনী দ্বারা নিরাপত্তা প্রহরা দেওয়ার

যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে ১০টি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

সূত্র: সিএনএন

You might also like