হরমুজ প্রণালি ও আরব উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন নিয়ম ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মূলত দেশটির দক্ষিণ উপকূলীয় জলসীমায় নৌচলাচল নিয়ন্ত্রণ শক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির নৌ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, আরব উপসাগর থেকে হরমুজ প্রণালি পর্যন্ত প্রায় ২ হাজার কিলোমিটার উপকূলজুড়ে একটি ‘বিশেষ নিয়ন্ত্রণ বলয়’ গড়ে তোলা হবে।
আইআরজিসির দাবি, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট জলসীমাকে ইরানের শক্তি ও গৌরবের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা, পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা।
এর একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি সতর্ক করে বলেন, আরব উপসাগর অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করা পক্ষগুলোর জন্য এখানে কোনো জায়গা নেই।
সূত্র: গালফ নিউজ