যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নেবেন।
রোববার দ্য টাইমস অব ইসরায়েলকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
তিনি জানান, এ বিষয়ে তাদের মধ্যে আলোচনা চলছে এবং সঠিক সময়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করলে ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে কি না—এ প্রশ্নে ট্রাম্প মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
তিনি বলেন, তার মনে হয় না এমন পরিস্থিতির প্রয়োজন হবে।
তথ্যসূত্র: রয়টার্স ও বিবিসি।