Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট ঠেকাতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে সব জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, অবৈধ মজুদ, বেশি দামে তেল বিক্রি, খোলা বাজারে বিক্রি ও পাচার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে।

এছাড়া জ্বালানি সরবরাহ পর্যবেক্ষণ ও অভিযোগ নিষ্পত্তির জন্য জ্বালানি বিভাগ, বিপিসি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন করা হয়েছে।

সাতকাহন ডেস্ক
You might also like