Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

নকল ধানবীজের কবলে ক্ষতিগ্রস্ত কৃষকরা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ও নলকুড়া ইউনিয়নে হাইবিট ব্রী-৯৬ নামে নকল বা ভিন্ন জাতের বীজ ব্যবহারের অভিযোগে প্রায় ১৫০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয় দুটি বীজ বিক্রেতার কাছ থেকে কেনা এসব বীজে ধান গাছে শীষ না এসে ফসল নষ্ট হতে শুরু করেছে।

কৃষকদের দাবি, প্রতি একরে ৩৫–৪০ হাজার টাকা ব্যয়ে ৬০–৭০ একর জমিতে চাষ করা হলেও এখন ধান ঘরে তোলার সম্ভাবনা নেই। অনেকেই ঋণ নিয়ে চাষ করে এখন বড় ক্ষতির মুখে পড়েছেন।

এ ঘটনায় কৃষকেরা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। প্রাথমিকভাবে কৃষি বিভাগ ধারণা করছে, ব্রী-৯৬-এর পরিবর্তে অন্য জাতের বীজ সরবরাহ করা হয়েছে। তদন্ত চলছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করে আগামী মৌসুমে প্রণোদনা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সাতকাহন ডেস্ক

You might also like